ব্লগ

Blogs

হোমHome  ›  ব্লগBlogs

কৃতি শিক্ষার্থী ও প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা

Felicitation held in Muradnagar for meritorious students and the proposed managing committee

১৪ আগস্ট ২০২৬
কুমিল্লার মুরাদনগরে পায়ব সমাজকল্যাণ সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহান উদ্দিন মুন্সী এবং সঞ্চালনা করেন মোঃ অথীত সরকার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ এবং সমাজকল্যাণ সংঘের সদস্যরা বক্তব্য রাখেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৪ জন শিক্ষার্থী এবং উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬-এ জিপিএ ৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্তসহ ৩ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা পুরস্কার দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষকদেরও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সংঘের আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের ফুটবল উপহার দেওয়া হয়। A felicitation programme was held in Muradnagar, Cumilla, organised by Payab Samajkalyan Sangha, to honour meritorious students and the proposed managing committee of Payab Government Primary School. The event took place on the school field on Friday, presided over by Borhan Uddin Munshi and moderated by Md. Athit Sarkar. Local dignitaries, the head teachers of Payab Government Primary School and Payab Haji Abdul Gani High School, other teachers and Sangha members spoke at the event, which teachers, students, guardians and local residents attended. Four scholarship-winning primary students and three high-achieving students of the high school (GPA 5 in SSC 2026 and Junior Scholarship) received cash prizes and honorary awards. School teachers were also honoured, and winners of the Sangha's World Cup football quiz received footballs.

← সব লেখায় ফিরে যান← Back to all posts